শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই দশকের অবহেলিত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের ভবের বাজারে হাট ইজারা নিয়ে উত্তেজনা! চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান-পাল্টা মানববন্ধন বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী==== ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

Reporter Name

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলায় রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য পেট্রোল পাম্পগুলোকে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো মোটরযান সড়ক, মহাসড়ক বা জনসমক্ষে চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একইসঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
আইনের এসব বিধান প্রতিপালনের লক্ষ্যে চাটখিল উপজেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে—যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেগুলোতে কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা যাবে না।
এদিকে, আগামীকাল থেকে এ নির্দেশনা শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।