লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৪নংওয়ার্ডের পশ্চিম গৌরীপাড়ার প্রায় দুই দশকের অবহেলিত নিমতলা থেকে জোলাপাড়া হয়ে টাওয়ারের মোড় রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে স্থানীয় নিমতলা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল(শুক্রবার)জুম্মার নামাযের পরে স্থানীয় নিমতলা মোড়ে ঘন্টাব্যাপি ওই মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েকশত মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর আবুল বাশার,৯০ এর ছাত্রনেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান নয়ন,৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তাফিজার রহমান,ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ ও ফুলবাড়ী পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হক খোকন।
শেষে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন জেড ফোর্স নেতা রিয়াদ ফেরদৌস শামস।বক্তারা বলেন,আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।