শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত

Reporter Name

মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ড ভ্যানের চাপায় খিরোধ বাড়ৈই (৪৫) নামে একজন নিহত হয়েছে । গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা তার মৃত্যু বরণ হয়। গত ১১ এপ্রিল শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, জলিরপাড় বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান খিরোধ বাড়ৈইকে চাপা দেয়, এতে গুরুতর আহত হয়।
এ সময় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল ভর্তি করা হয়। ওখানে চিকিৎসার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খিরোধ বাড়ৈই উপজেলার কাশালিয়া ইউনিয়নের দাড়িয়া গ্রামের মৃত কালিপদ বাড়ৈই ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারটা আমার জানা নাই, যদি এ ব্যাপারে তার পরিবারের কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।