শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩

Reporter Name

মোঃ সেকান্দর আলী আকন্দ
গতকাল-১৫ ই এপ্রিল ২০২৬ ইং তারিখ টঙ্গী পশ্চিম থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলামের দিক নির্দেশনায়,চৌকস পুলিশ অফিসার এসআই এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী সালমান (২০) কে গ্রেফতার করেন।
পরে একই তারিখ টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এসআই মামুনূর রশীদের নেতৃত্বে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০০(একশত) পুড়িয়া হেরোইনসহ আসামী মোঃ শেখ ফরিদ সোহেল(৩৮) কে গ্রেফতার করেন। উল্লেখ্য এই আসামীর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় ০১টি চুরি মামলা রয়েছে।
একই তারিখে টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এএসআই শহীদুলের নেতৃত্বে অপর আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২৫(পচিঁশ) পুরিয়া হেরোইনসহ আসামী দেলোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করেন। পরে নিয়মিত মামলা শেষে তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন আমার থানায় এলাকায় প্রতিনিয়ত অভিযান চলামান রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান নিষিদ্ধ মাদকদ্রব্য ( হেরোইন, ইয়াবা ট্যাবলেট ) সহ ৩ জন আসামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমার থানা এলাকায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চুরাই মালামাল ক্রয় বিক্রয়ের বিরুদ্ধে অভিযান সব সময় অব্যাহত রয়েছে।