শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

Reporter Name

বিপ্লব তালুকদার খাগড়াছড়ি।
খাগড়াছড়ি শালবাগান রসুলপুর এলাকায় বণিক টিলায় মমতা দাশ ও প্রতিবন্ধী ছেলে ঝুনু দাশ এর উপর হামলা করে ঘরবাড়ি ভাংচুর করা হয় লুটপাট করা হয় নগদ ৫ লক্ষ টাকা ।
সকাল এগারোটা দিকে খাগড়াছড়ি শালবাগান রসুলপুর এলাকায় বণিক টিলা এই হামলার ঘটনা ঘটেছে।
হামলাকারী মোঃ বেলাল ও তার ছেলে বিপ্লব সহ মিলে মমতা দাশ ও ঝুনু দাশ এর উপর হামলা করে।
প্রথমে প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর লোহার রড দিয়ে তার পেটে অপারেশন জায়গায় একাধিক বার আঘাত করে পরে তার পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় লোহার রড দিয়ে আঘাত করা হয়।
পরে ঘরের ভেতর ঢুকে টিভি, ফ্রিজ, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী ভাংচুর করা হয় যার ক্ষতিপূরণ মুল্য ১২লাখ টাকা।
এই ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগও করা হয়।
ঘটনার অভিযুক্ত মোঃ বেলাল ও তার ছেলে মোঃ বিপ্লব ঘটানার পর এলাকা থেকে পলাতক রয়েছেন।