শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী==== ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে

Reporter Name

মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রায় এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে। এখানে স্থাপিত হতে যাচ্ছে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। দূরবর্তী স্থান থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে দেরি হওয়ায় প্রায়ই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেত, ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ।
এ প্রেক্ষাপটে ঈদগাঁওবাসীর জানমাল রক্ষায় দ্রুত সময়ের মধ্যে আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার–রামু–ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল। আজ বিকেল ৫টায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত হবে এবং কমে আসবে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি—এমনটাই আশা স্থানীয়দের