শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দুই দশকের অবহেলিত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন পার্বতীপুরের ভবের বাজারে হাট ইজারা নিয়ে উত্তেজনা! চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান-পাল্টা মানববন্ধন বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী==== ভারতে স্ত্রী সন্তানদের নিকট যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে কোটালীপাড়ার রতি জয়ধরের করুণ পরিণতি ঈদগাঁওতে এক লক্ষ্য পঞ্চাশ হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে যাচ্ছে মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল

পার্বতীপুরের ভবের বাজারে হাট ইজারা নিয়ে উত্তেজনা! চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান-পাল্টা মানববন্ধন

Reporter Name

লিমন হায়দারঃ
দিনাজপুরের পার্বতীপুরের ভবের বাজার হাটের ইজারা আদায়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যাে-বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাট ইজারাদার সেলিম রেজার সমর্থকরা।
১৭ এপ্রিল(শুক্রবার)বিকেল ৪টায় ভবের বাজার পার্বতীপুর-দিনাজপুর সড়কে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন,নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায়কে উদ্দেশ্যমূলকভাবে সুকৌশলে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হচ্ছে।
জানা যায়,চলতি বছরে হাটের ইজারা পান স্থানীয় বাসিন্দা সেলিম রেজা। দোকানদারদের কাছ থেকে ১০-২০ টাকা নির্ধারণ করা হয়।তবে ‘নয়ন’নামে এক ব্যবসায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।পরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেন নয়ন ও তার সমর্থকরা।
এরই প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেন সেলিম রেজার সমর্থকরা।এতে বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশীদ সংগ্রাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা দাবি করেন,একটি স্বার্থান্বেষী মহল ইজারা আদায়ের স্বাভাবিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।