শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত; আহত-২

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ে ভেঙে গেছে গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়ির। ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশকয়েকটি গ্রামে ব্যাপক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে হয়েছে। এতে কাওরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখাযায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ, বেলদিয়া, বাপ্তা, নান্দিয়া সাঙ্গুন, ধামলই, হয়দেবপুর, জাহাঙ্গীরপুর, যোগীরসিট বিধাই আবদার এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ঘরবাড়ি। ঘরের চাল ফুটো হয়ে গেছে। বিভিন্ন সড়কে গাছপালা পড়ে আটকে গেছে যোগাযোগ ব্যবস্থা
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে মাঠ কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ করছে। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সকল সদস্য কৃষি বিভাগের সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তিনি আর জানান, যেসকল পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জরুরি ভিত্তিতে সহায়তায় ব্যবস্থা করা হবে।
####
১৭.০৪.২৬ইং
মো: সুমন গাজী
গাজীপুর উত্তর প্রতিনিধি।