মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা। পৈতৃক নিবাস বাগবাড়ীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে

Reporter Name

নোয়াখালী প্রতিনিধি:
দীর্ঘদিনের , ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগের অবসানে অবশেষে সোনাইমুড়ী বাজারে শুরু হয়েছে প্রশাসনের কঠোর অভিযান। বাংলা নববর্ষের বৈশাখ মাসের তৃতীয় দিনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে বাজারের প্রধান সড়ক ও ফুটপাত থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ১১ থেকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাছরিন আকতার ও পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। পশ্চিম পাশের স্টিলের পোল থেকে শুরু করে বাজারের মধ্যখান দিয়ে পূর্ব দিকে ছাতারপাড়িয়া চৌরাস্তা পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকান ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারের ভেতরে থাকা সিএনজি স্ট্যান্ড ও বাস কাউন্টারগুলোও সরিয়ে সোনাইমুড়ী বাইপাস চত্বরে স্থানান্তর করা হবে। এতে বাজারের যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারে টোল ইজারা ও চাঁদাবাজির কারণে ব্যবসা পরিচালনায় ভোগান্তি পোহাতে হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশাবাদী। তবে এ কার্যক্রম যেন স্থায়ী হয়, সে দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সোনাইমুড়ী-চাটখিল আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন উপজেলা প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকেই বাজারের ফুটপাত ইজারা ও চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
সাধারণ জনগণের ভাষ্য, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করায় সংসদ সদস্যের প্রতি তাদের আস্থা আরও বেড়েছে।