মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
আশুলিয়ায় বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ গ্রেফতার ২ কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা।

Reporter Name

শাহাজাদী সুলতানা শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) -বেলা ১২.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ড. মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভির আহম্মেদ, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি,মুলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক, ধর্মীয়নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন পেশ করেন মেডিকেল অফিসার ডাঃ সোহাগ রহমান।
উল্লেখ শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় আজ ২০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলেও জাজিরা উপজেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ঝুঁকিপুর্ন ১৮ জেলার ৩০ উপজেলার মধ্যে জাজিরা উপজেলা একটি ঝুঁকিপুর্ন উপজেলা হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচির আওতাধীন ছিল।