মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আশুলিয়ায় বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ গ্রেফতার ২ কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩

Reporter Name

লিমন হায়দারঃ
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ শিমু আক্তার (৩১)হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
১৯ এপ্রিল রবিবার রাতে ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন-রায়হান রিতু (৩০), জসিম (৩২)ও জিতু (৩৪)।ঘটনার পর তারা পলাতক ছিলেন।
অভিযোগ অনুযায়ী,বিয়ের পর থেকেই শিমুকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো।গত ৯ এপ্রিল তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং পরে জোরপূর্বক বিষপান করানো হয়।পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রেকর্ড ভুক্ত হবার পর র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের গ্রেফতার করে।
র‍্যাবের আভিযানিক দলের প্রধান জানায়, এরুপ সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।