মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটায় জেলেদের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ, চাউল না পেয়ে কেঁদে বাড়ি ফিরেছেন জেলেরা আশুলিয়ায় বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ গ্রেফতার ২ কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশুলিয়ায় বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ গ্রেফতার ২

Reporter Name

আলী হোসাইন সাভার
আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫৬০ পিচ নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও ৫৮০ পিচ জি-মরফিনসহ ২ জন পেশাদার মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এর আগে গত রাতে আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোঃ ফরহাদ হোসেন (৪৩), সে আশুলিয়ার গকুলনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে এবং মোঃ সোহেল (৪২), কুরগাঁও আমতলা পুরাতন পাড়া মৃত গোলাম মোস্তাফা ছেলে।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি (উত্তর) গতকাল রাতে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকা হতে নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন, যাহার অবৈধ বাজার মূল্য ১,১২,০০০ টাকা ও নেশাজাতীয় ইনজেকশন জি-মরফিন, যাহার অবৈধ বাজার মূল্য ১,১৬,০০০/ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১ টি হোন্ডা হর্নেট মোটরসাইকেল, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/ টাকাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।