মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
আশুলিয়ায় বিপুল পরিমান নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ গ্রেফতার ২ কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত

Reporter Name

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি শিক্ষার্থী ও প্রতিভাবান খেলোয়াড় আয়েশা আলম খান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ব্যাটমিন্টন ইভেন্টে ক্যাম্পে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন।
বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মোঃ গোলাম আবুদ হাসান স্বাক্ষরিত ২০ এপ্রিল ২০২৬ তারিখের প্রকাশিত তালিকা অনুযায়ী, সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপি ক্যাম্পাসে এক মাসব্যাপী “ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম” অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পে ব্যাটমিন্টন বিভাগে সারা বাংলাদেশ থেকে ১২ জন ( বালিকা) প্রশিক্ষণার্থী সুযোগ পেয়েছেন।
তাদের মধ্যে সেনবাগ উপজেলার নাজিরনগর নিবাসী ও মইজদীপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী আয়েশা আলম খান স্থান করে নিয়েছে। সে বিশিষ্ট ক্রীড়াবিদ আশরাফুল আলম সুমন এবং প্রয়াত ডা. রাবেয়া আলম খানের কন্যা।
গত ৬ এপ্রিল নোয়াখালী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ সাফল্য অর্জন করে আয়েশা।
তার এ কৃতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন। আয়েশা তার এই অর্জনে সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।