শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত; আহত-২

মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name

​মাসুদ রানা বাবুল
​নরসিংদীর মাধবদীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় অপরাধীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৬ এপ্রিল দিবাগত রাত ও ১৭ এপ্রিল প্রথম প্রহরে (রাত ১২:০০টা থেকে ২:০০টা) জিনারদী মূলপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
অভিযানকালে অবৈধভাবে মজুত করা প্রায় ৯,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত ‘এম এম কে সিএনজি ফিলিং স্টেশনে’ সরকার নির্ধারিত মূল্যে মোট ৮,৬৭,৫১০ টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অবৈধ মজুতের দায়ে অপরাধীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পেট্রোলিয়াম আইনে মামলা করা হয়।
​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ (৪০ ধারা): ৫০,০০০ টাকা।
​পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০-১ ধারা): ১০,০০০ টাকা।
​সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।