শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত; আহত-২

মাদক আনতে অস্বীকৃতি, যুবককে ছুরিকাঘাত

Reporter Name

কামাল উদ্দিন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে আক্তার হোসেন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত নুর নবী ভূট্টুর ছেলে ও পেশায় মোটরসাইকেল চালক মো. আক্তার হোসেনকে একই এলাকার মো. বাহারের ছেলে মো. অলি উদ্দীন ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
অভিযোগ রয়েছে, ইয়াবা সেবনকারী অলি উদ্দীন আক্তারের কাছে ইয়াবা ট্যাবলেট এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে তার ওপর হামলা চালানো হয়।
আহত আক্তার হোসেনের বড় ভাই নুর হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।