শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত; আহত-২

সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ

Reporter Name

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
সরেজমিনে দেখা যায়, পৌর বাজারের সোনাইমুড়ী-চাটখিল সড়কের ওপর গড়ে ওঠা আল-বারাকা, হিমালয়, স্বাধীন বাংলা, জননীসহ বিভিন্ন অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। পাশাপাশি ‘স্প্রিং পোল’ এলাকায় থাকা অস্থায়ী ফলের দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়।
এছাড়াও বাজারের ভেতরে মামুন ও মা মনি হোটেলের মালিকদের দ্বারা রাস্তার জায়গা দখল করে নির্মিত দেয়াল ও রান্নার চুলা ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এবং মাছ ও সবজি বাজারে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এ সময় কিছু মালামাল জব্দ করতেও দেখা যায়।
অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে অনেকেই মনে করছেন, অস্থায়ী ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করা হলে তারা পুনরায় দখল নিতে পারে। এতে একদিকে যেমন বেকারত্ব বাড়তে পারে, অন্যদিকে সমস্যা আবারও ফিরে আসার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার বলেন, পৌর বাজারে যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।