শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মুকসুদপুরে কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত বীরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ====== খাগড়াছড়ি শালবাগান এলাকায় প্রতিবন্ধী ঝুনু দাশ এর উপর হামলা করে ৫ লাখ টাকা লুঠ ভাংচুর করা হয় ঘরের বিভিন্ন মালামাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ গ্রেফতার-৩ হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখীর তান্ডব, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধানসহ ব্যাপক ক্ষয়ক্ষতি মাধবদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার: ৬০ হাজার টাকা জরিমানা সোনাইমুড়ী বাজারে টোল ইজারা বন্ধ, উচ্ছেদ অভিযানে স্বস্তি ব্যবসায়ী ও জনমনে রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত; আহত-২

বর্জ্য সংগ্রহে নরসিংদী পৌরসভায় যুক্ত হলো ৫ টি ড্রাম ট্রাক

Reporter Name

মাসুদ রানা বাবুল
কঠিন বর্জ্য সংগ্রহের জন্য সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ১০ টি শহরে ড্রাম ট্রাক বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভাকে ৫ টি ড্রাম ট্রাক সরবরাহ করেছে নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শিউলি রহমান তিন্নি’র নিকট ড্রাম ট্রাকগুলো হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর প্রধান নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন।
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক’র অর্থায়নে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পে প্রদানকৃত এই ড্রাম ট্রাকগুলো শহরের বর্জ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি।
এসময় উপস্থিত ছিলেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।