রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব বেড়েছে প্রায় ৫০ কোটি টাকা; নেপথ্যে সিন্ডিকেট নির্মূল টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ২ কেঁদে কেঁদে শ্রমিকদল নেতার বিচার চাইলেন বিএনপি নেতা! বাসুদেবপুরে উন্নয়নের নতুন দিগন্ত স্টেডিয়াম ও শিল্পাঞ্চলের ঘোষনা — হুইপ দুলু। নোয়াখালীতে রাতের অভিযানে ডিবির জাল: ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন গ্রেফতার জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ন্যায়বিচার দাবি পাবনার চাটমোহরে বৈশাখী মেলার নামে ‘মাজার’বাণিজ্য রাঙামাটিতে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন, দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ জুড়ীতে আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ৩৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ২

Reporter Name

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। হতাহতসহ ১৯ জন শ্রমিক এই এলাকায় সড়কে উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।