বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন ঘোড়াশালে তিতাস গ্যাস ও প্রশাসনের যৌথ অভিযান: লক্ষাধিক টাকা জরিমানা ও বকেয়া আদায় বৈশাখী সাজে ইতালিয়ান তরুণী লুক্রেসিয়া ও নোয়াখালীর তরুণ জাবেদ ইকরাম আলোচনায় স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়িতে ড্রামে সাড়ে ৫ হাজার লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সওজের জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে উচ্ছেদের হুমকিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয়কে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে খালে মিলল মানবদেহের খণ্ডিত পা: নৃশংস হত্যাকাণ্ডের আভাস, নেপথ্যে কারা? তদন্তে নেমেছে পুলিশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, জুনের মধ্যে মিলবে ‘হেলথ কার্ড’: স্বাস্থ্যমন্ত্রী সাভারের বিরুলিয়ায় নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন

Reporter Name

মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার
কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলাম তারেককে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১১ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নারীর মস্তক ও দুই হাতের কব্জিবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের মাধ্যমে মরদেহটি শাহিদা আক্তার রিপা প্রকাশ মুন্নি বলে শনাক্ত করা হয়। তদন্তের একপর্যায়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের স্বামীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে বলেন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে অচেতন করে হত্যা করা হয়। পরে পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অংশগুলো উদ্ধারে নদীতে তল্লাশি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।