মোঃ ওসমান গনি ইলি কক্সবাজার
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টেকনাফের এজাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি কৃষকদের হাতে প্রতীকীভাবে কৃষক কার্ড তুলে দেন। প্রথম ধাপে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণীকে এই কার্ড প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের সরকারি সহায়তা ও প্রণোদনা সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে উপজেলার সকল কৃষককে এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও সুরক্ষিত রাখার নির্দেশনা দেন।