লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক-সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক-ছাত্রশিবির ফুলবাড়ী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও বেসরকারি সংস্থা এসডিএফ এর প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলাম তাজ(৪৪) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২ এপ্রিল(বৃহস্পতিবার)রাত্রি ২.২০মিনিটে পার্বতীপুরের মধ্যপাড়ার(গুড়গুড়ীর)নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি মা-স্ত্রী-এক পুত্র-এক কন্যা-দুই বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
তাজুল ইসলাম তাজ ছিলেন একজন নিষ্ঠাবান,সৎ ও মানবিক মানুষ।তাঁর কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সহকর্মী ও এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন।
তাঁর মৃত্যুতে ব্রামার সভাপতি শিল্পপতি আনোয়ারুল ইসলাম শামীম,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, সাধারণ সম্পাদক আল-আমিন বিন আমজাদ সহ সকল
সদস্যবৃন্দ ও সমাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা লিমন হায়দার গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজার নামাজ বাদ আছর গুড়গুড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এরপর পারিবারিক কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।