বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন ঘোড়াশালে তিতাস গ্যাস ও প্রশাসনের যৌথ অভিযান: লক্ষাধিক টাকা জরিমানা ও বকেয়া আদায় বৈশাখী সাজে ইতালিয়ান তরুণী লুক্রেসিয়া ও নোয়াখালীর তরুণ জাবেদ ইকরাম আলোচনায় স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়িতে ড্রামে সাড়ে ৫ হাজার লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সওজের জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে উচ্ছেদের হুমকিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয়কে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে খালে মিলল মানবদেহের খণ্ডিত পা: নৃশংস হত্যাকাণ্ডের আভাস, নেপথ্যে কারা? তদন্তে নেমেছে পুলিশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, জুনের মধ্যে মিলবে ‘হেলথ কার্ড’: স্বাস্থ্যমন্ত্রী সাভারের বিরুলিয়ায় নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

নরসিংদী সদরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ড. আব্দুল মঈন খান

Reporter Name

​নিজস্ব প্রতিবেদক,
নরসিংদী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
​উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, সাধারণ মানুষের ঈদের আনন্দকে ভাগ করে নিতেই সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদেরও এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া।
​এছাড়াও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে স্থানীয় কয়েক শ’ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী হস্তান্তর করা হয়।