বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে গলা ও দুই হাতের কব্জি কেটে এক নারীকে হত্যার মূল রহস্য উদঘাটন ঘোড়াশালে তিতাস গ্যাস ও প্রশাসনের যৌথ অভিযান: লক্ষাধিক টাকা জরিমানা ও বকেয়া আদায় বৈশাখী সাজে ইতালিয়ান তরুণী লুক্রেসিয়া ও নোয়াখালীর তরুণ জাবেদ ইকরাম আলোচনায় স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল ব্যবসায়ীর বাড়িতে ড্রামে সাড়ে ৫ হাজার লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সওজের জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে উচ্ছেদের হুমকিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী হৃদয়কে মাদক মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে খালে মিলল মানবদেহের খণ্ডিত পা: নৃশংস হত্যাকাণ্ডের আভাস, নেপথ্যে কারা? তদন্তে নেমেছে পুলিশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, জুনের মধ্যে মিলবে ‘হেলথ কার্ড’: স্বাস্থ্যমন্ত্রী সাভারের বিরুলিয়ায় নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

রাজধানী উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও দুর্ণীতি চরমে দেখার কেউ নেই।

Reporter Name

মোঃ সেকান্দর আলী আকন্দ
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য অনিয়ম দূর্নীতির অভিযোগ চরমে পৌছেঁছে। সরাসরি মাঠ পর্যায়ের অনুসন্ধানে অনিয়মের এসব তথ্য উঠে এসেছে দৈনিক স্পষ্টবাদী পত্রিকার প্রতিনিধির প্রতিবেদনে।
তদন্তে জানা গেছে, এনআইডি কার্ডে বয়স কমানো–বাড়ানো, জন্ম নিবন্ধন সংশোধনসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করার নামে সাধারণ সেবা গ্রহীতার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
অভিযোগ উঠেছে, প্রতি ফাইল জমা দিতে নেওয়া হচ্ছে প্রায় এক হাজার টাকা পর্যন্ত। টাকা দিলে লাইনে দাঁড়াতে হয় না—এমন প্রলোভন দেখিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছে একটি প্রভাবশালী দালাল চক্র।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের কার্যক্রম সরাসরি দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অনলাইন জন্ম নিবন্ধন সংশোধনসহ নানা সেবা অতিরিক্ত টাকার বিনিময়ে করে দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং সরকারি সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান Department of Immigration and Passports-এর নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
প্রশ্ন উঠেছে—এই দালাল চক্রের মূল হোতা কারা এবং কার ছত্রছায়ায় এ অনিয়ম চলছে?
সচেতন ভুক্তভোগী সদস্য ও অভিজ্ঞ মহলের দাবী দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।