স্টাফ রিপোর্টার, মো: মোশাররফ হোসেন
খুলনা মহানগরীর খান জাহান আলী থানার আফিল গেটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন খান জাহান আলী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শিরিন আক্তার। রবিবার (১৪ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক মানবিক কার্যক্রমে তিনি এই সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম শুকুর, মোসলেম উদ্দিন, আফিল গেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, পায়রা মেম্বার, রানা ফকির, আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
শিরিন আক্তার বলেন, “দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি এবং একই সঙ্গে মানুষের কষ্ট লাঘবে সামান্য চেষ্টা করছি।”
বিতরণ কার্যক্রমে মহিলা দলের নেত্রী ডলি আক্তার, হাসিনা বেগম, হেলেনা বেগম, ইয়াসমিন আক্তার, রেক্সোনা, রিমি, রোজিনা, সাবেরা, রিজিয়া, নুপুর, মমতাজ, রোমা, তানিয়া, পড়িনা, তিশা, সোনিয়া প্রমুখ সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়া যুবদল নেতা মিঠুন ও সোলাইমানও সহযোগিতা করেন।
স্থানীয় এলাকায় এই উদ্যোগের প্রশংসা করেছেন সুবিধাভোগীরা। মানবিক সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।