মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা। পৈতৃক নিবাস বাগবাড়ীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে রাতের অভিযানে ডিবির জাল: ১৪০০ লিটার ডিজেলসহ ৪ জন গ্রেফতার

Reporter Name

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেলসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল ) দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে সুধারাম থানাধীন খলিফার হাট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পরে রাত প্রায় ১১টা ৪০ মিনিটে সুধারাম মডেল থানার ১নং চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত একটি তেল স্টোরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ভাউচার গাড়িও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ (৩৮), মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তাদের সকলের বাড়ি সুধারাম উপজেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।