মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে যৌতকের দাবিতে গৃহবধূকে হত্যা:র‍্যাবের অভিযানে আটক ৩ টেকনাফের বাহারছড়ার পাহাড়ে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের রুল নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা: আইনশৃঙ্খলার অবনতিতে জনমনে আতঙ্ক নোয়াখালীর আয়েশা আলম খান বিকেএসপির ব্যাটমিন্টন বিভাগে নির্বাচিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবক নিহত শিক্ষার্থীদের সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত খাঁটিহাতা হাইওয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা। পৈতৃক নিবাস বাগবাড়ীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name

আলমগীর মানিক,রাঙামাটি
রাঙামাটি শহরকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে শুরু করা হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরন কার্যক্রম।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের ২নং ওয়ার্ডে অবস্থিত রাঙামাটি পার্ক এর সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহাম্মেদ এবং স্থানীয় সাংবাদিক আলমগীর মানিক, রাজু প্রসাদ দে, দোলন বড়ুয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শহরের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেওয়া হচ্ছে।
অভিযানে প্রায় অর্ধশত পরিচ্ছন্নতা কর্মী অংশ নিচ্ছেন। তারা শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া (ফগিং) কার্যক্রম পরিচালনার পাশাপাশি লিকুইড স্প্রে করছেন, যাতে করে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, শুধু কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়;নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। জনসচেতনতা বাড়াতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কার্যক্রম চালু থাকলে শহরের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি রোগবালাইও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
পর্যটন নগরী হিসেবে রাঙামাটির সৌন্দর্য ও সুনাম ধরে রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল