শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

রাজধানী দক্ষিণখানে দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ, বাবা–ছেলেসহ আহত ৪

Reporter Name

মোঃ সেকান্দর আলী আকন্দ
রাজধানীর দক্ষিণখান থানাধীন মৌশাইর এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি দোকান ও তার মালিকের পরিবারের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে বাবা–ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মোঃ বাচ্চু মিয়া (৬৮), পিতা–আব্দুল জব্বার মাস্টার, সাং–চাঁনপাড়া, উত্তরখান, ঢাকা—দক্ষিণখান থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, মৌশাইর এলাকায় তার দোকানকে কেন্দ্র করে পাশের দোকান মালিক স্বপনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, ১৫ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে স্বপনের মুদি দোকানের সামনে ভুক্তভোগীর ছেলে আশরাফ (১৮) অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে বিবাদী পক্ষের ১। জিলানী (২৮), ২। মোঃ আরিফ (২৮), ৩। মোঃ শাজাহান সাধন (২৭), ৪। মোঃ দেলোয়ার হোসেন দেলু (২৯) সহ আরও ১৫–২০ জন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল–ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে একই দিন আনুমানিক ২টা ২০ মিনিটে হামলাকারীরা বাচ্চু মিয়ার দোকানে প্রবেশ করে চাপাতি, রড ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে তার দুই ছেলে মোঃ শাকিল (৩১) ও আশিক (২১) আহত হন। এছাড়া আশরাফের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চাপাতির আঘাত এবং ডান হাঁটুতে রডের আঘাত লাগে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেশী রবিউল (৩২) ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলাকারীরা দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলেও দাবি করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান বলে জানা গেছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের জবানবন্দিতে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে এবং হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাইরে থেকে দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ দক্ষিণখান থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।